রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, রামু:
রামুতে যাত্রী বেশে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। এসময় ছিনতাইকৃত ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৮মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের হাইটুপি পাড়া শ্বশানের পাশে এঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা হল, কক্সবাজার শহরের মো: আলমগীর (৩০) ও শফিউল আলম (৩৫)
রামু থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রামু উপজেলার কাউয়ারকুপ এলাকার নারী সুজাতা বড়–য়া বাড়ি ফেরার সময় ওই এলাকায় পৌছলে যাত্রী বেশে গাড়িতে থাকা ছিনতাইকারি নারীর সঙ্গে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় নারী সুজাতা বড়–য়ার চিৎকারে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারিকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে ছিনতাইকারিদের পুলিশ পাহারায় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভয়েস/আআ