বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরে মজাদার নান রুটির তৈরি

লাইফস্টাইল ডেস্ক:

উপকরণ: দুই কাপ ময়দা, এক চা চামচ- ইস্ট, এক চামচ চিনি, লবণ ও তেল পরিমাণ মতো, রসুন কুচি ৪ কোয়া, বাটার- ব্রাশ করার জন্য সামান্য।

প্রস্তুত প্রণালি: একটি পাত্রে পানি গরম দিন। খামির বানানোর পাত্রে দুই কাপ ময়দা, এক চা চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ ও এক চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ইস্ট পানিতে গুলিয়ে নিয়ে ময়দায় দিয়ে মাখাতে থাকুন এবং প্রয়োজন মতো গরম পানি দিয়ে খামির তৈরি করুন। খামির হয়ে গেলে এবার তেল দিয়ে আবারো খামির মল আরো নরম করে নিন। খামিরকে একটা ধাতব পাত্রে কিছুক্ষণ রেখে গরম করা পানি পাত্রের ওপর দিয়ে দিন। পানি থেকে উঠা বাষ্প খামিরের তলায় লাগবে, খামির হালকা গরমে ফুলে উঠবে। ২০ মিনিট পর খামির তুলে দেখুন। ফুলে বড় হয়েছে এবং ভালো ঘ্রাণ বের হচ্ছে। তাওয়া গরম করে সাধারণ রুটির মতো করে সেঁকে নিন। তবে ভালো একটা পাতলা কাপড় দিয়ে চাপ দিয়ে সেঁকে নিন।

যাতে রুটির প্রতি অংশে আগুনের আঁচ লাগে। এরপর রুটির একপাশে বাটার ব্রাশ করে রসুন কুচি দিয়ে চুলার নিচে প্লেটে দিয়ে দিন। ৫ মিনিট পর নামিয়ে নিন। হয়ে গেল ঘরে তৈরি রুটি। অভেনে করতে চাইলে না সেঁকে, ১৮০ ডিগ্রি তাপে ১০ মিনিট বেক করুন। ৫ মিনিট পরে রসুন কুচি ও বাটার ব্রাশ করে দিন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION