রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনাভাইরাস:আরো ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬৫

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ  ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬০৮জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৬৫জন। মোট শনাক্ত ৫ লাখ ৬২হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৫১০জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪৮১টি নমুনা সংগ্রহ এবং ২৪হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৬৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION