রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ইনানীতে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেছে ড. মুনতাসীর মামুন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের ইনানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ‘অজ্ঞাতবাস’ স্থান পরিদর্শন করেছেন প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন। তাঁর সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দীন। দেশের বিশিস্ট এই বুদ্ধিজীবীদ্বয় জাতির জনকের স্মৃতি বিজড়িত স্থানটিতে নির্মাণাধীন এপিটাফটির কাজও পরিদর্শন করেন।

ইনানীর চেংছড়ি আদিবাসী পল্লীর প্রয়াত ফেলোরাম রোয়াজা চাকমার ভিটায় জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানটি বুদ্ধিজীবীদ্বয়ের পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ, জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন, ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মোজাম্মেল হক , স্থানীয় সমাজ সেবক মৌলভী আবুল বশর, স্থানীয় জামে মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।

কক্সবাজারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে স্থাপন করা হচ্ছে এপিটাফটি। এটি স্থাপনে ব্যয় করা হচ্ছে প্রায় ৩৪ লাখ টাকা। কক্সবাজারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান জানিয়েছেন-‘ ইনানী অরণ্যঘেরা আদিবাসী পল্লীতে বঙ্গবন্ধুর অজ্ঞাতবাস স্থানটির স্মৃতি রক্ষার জন্যই এপিটাফটি স্থাপন করা হচ্ছে। এটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন সেখানে টাইলস লাগানোর কাজ চলছে।’ জাতির জনকের স্মৃতি বিজড়িত কক্সবাজারের উখিয়া উপজেলার সাগর তীরের সেই ইনানী অরণ্যের চেংছড়ির প্রয়াত আদিবাসী নেতা ফেলোরাম রোয়াজা চাকমার ভিটার স্থানটিও এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় এক অপরূপ স্থান হিসাবে গড়ে উঠছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION