রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

টৈটংয়ে চেয়ারম্যান পদে নৌকাসহ ৮জনের মনোনয়নপত্র বৈধ 

মোঃ ফারুক, পেকুয়া:
পেকুয়া উপজেলার টৈটং ইউপির নির্বাচনে ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৮জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ইরফান উদ্দিন।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা হল রুমে বাচাইপর্ব অনুষ্ঠিত হয়।
প্রার্থীরা হলেন, নৌকার মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্রভাবে সাবেক দুইবারের চেয়ারম্যান এম শহিদুল্লাহ, সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সাবেক দুইবারের ইউপি সদস্য শাহাদাত হোছাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সাহাব উদ্দিন, পেকুয়া ব্রন্ডব্যান্ড এর মালিক ব্যবসায়ী নুরুল আমিন, কপিল উদ্দিন ও একমাত্র নারী শামীমা নাসরীন সাইমা। সাজাপ্রাপ্ত হওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা জুবাইদুল্লাহ লিটনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও সাধারণ ও সংরক্ষিত আসনের ৫৫জনের মধ্যে ৯নং ওয়ার্ড থেকে মনোনয়ন নেয়া দফাদার নুরুচ্ছফার মনোনয়ন বাতিল করা হয়েছে।
এসময় রিটার্নিং কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, আজকে যারা বৈধ অথবা অবৈধ হয়েছেন তাদের মধ্যে কেউ আপিল করতে চাইলে আগামী তিনদিনের ভিতর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করতে পারবে। আর আগামী ২৪ মার্চের ভিতর কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে তাও পারবে। শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠিত করতে তিঁনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION