সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ডেইলি সান’র জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন নেছার আহমদ

ভয়েস প্রতিবেদক:

দেশের প্রথম সারির জাতীয় ইংরেজী পত্রিকা ‘ডেইলি সান’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের জনপ্রিয় সাংবাদিক নেছার আহমদ। ১৮ মার্চ ‘ডেইলী সান’ পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী সাক্ষরিত এক পত্রে নেছার আহমদকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ দেন। একই অনুলিপি ‘ডেইলী সান’র এজিএম, একাউন্ড ইনচার্জ, ন্যাশনাল ডেস্ক ইনচার্জকে দেয়া হয়েছে।

নেছার আহমদ কক্সবাজার জেলার প্রগতিশীল সাংবাদিক ও বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও স্থানীয় আজকের দেশবিদেশ পত্রিকায় বর্তমানে কর্মরত রয়েছে। ২০০৬ সালে স্থানীয় দৈনিক সৈকত পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক কক্সবাজার, দৈনিক ইনানী, দৈনিক সাগরদেশ, জাতীয় নিউজ পোর্টাল বাংলা মেইল সহ বিভিন্ন মিডিয়া হাউসে কাজ করেছেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার মুক্তিযুদ্ধের ঐক্য’র জেলা কমিটির সদস্য। একই সাথে কক্সবাজার ইলেক্ট্রিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাহী সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছে।

এদিকে নেছার আহমদ ‘ডেইলি সান’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় কক্সবাজারের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস ডট কম’র উপদেষ্টা সম্পাদক আবু তাহের, প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ, সম্পাদক বিশ্বজিত সেন ও বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু সহ সাংবাদিকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION