রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

জেলার ১৫ ইউপিতে ১০ চেয়ারম্যান সহ ৩৩ জনের মনোনয়ন বাতিল

বিশেষ প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলার ১৫ ইউনিয়নে চেয়ারম্যানপদে ১০জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩জন ও সাধারণ মেম্বারপদে ১০জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে চেয়ারম্যানপদে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে ১জন, মাতারবাড়িতে ৩জন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে ৩জন ও হোয়াইক্যং ইউনিয়নে ২জন, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে ১জন।

এছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার পদে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে ২জন, কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইভাবে সাধারণ মেম্বারপদে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে ২জন, কুতুবজোম ইউনিয়নে ১জন, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে ১জন, বড়ঘোপ ইউনিয়নে ১জন, উত্তরধুরুং ইউনিয়নে ১জন, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে ১জন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে ১জন, সাবরাং ইউনিয়নে ১জন ও হোয়াইক্যং ইউনিয়নে ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন জানিয়েছেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল কর্তৃপক্ষের কাছে আপীল করতে পারবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION