সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্লোভেনিয়ায় মহামারির শেষ ঘোষণা

ভয়েস নিউজ ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস মহামারির শেষ ঘোষণা করলো স্লোভেনিয়ান সরকার। প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে এই সিদ্ধান্ত নিলো স্লোভেনিয়া। গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন ৭ জনের কম নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিল।

সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, অন্য ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে কেউ স্লোভেনিয়ায় এলে এখন আর অন্তত ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হবে না। তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর পর্যটকদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকছে।

বিস্তারিত না জানিয়ে সরকার বলেছে, সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে নাগরিকদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। ইনডোর পাবলিক প্লেসে মাস্ক পরতে হবে, অন্তত ৫ ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং পাবলিক প্লেসে ঢোকার আগে হাত জীবাণুমুক্ত করতে হবে।

২০ লাখ মানুষের দেশে এখন পর্যন্ত ১ হাজার ৪৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১০৩ জনের।

সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION