রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় দুরভিসন্ধিমুলক আচরণ করে থাকলে ব্যবস্থা-স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত প্রতিবেদনে কারও দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা ও দুরভিসন্ধিমুলক আচরণ করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অগ্নিকাণ্ডে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং প্রত্যেকটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি ক্ষতিগ্রস্তরা আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বুধবার (২৪ মার্চ) দুপুর ২টারদিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ করেন মন্ত্রী।

ভাসানচরের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ভাসান চরে কাউকে জোর করে নেয়া হবে না। যারা স্বেচ্ছায় যেতে চাই তাদেরকে নেয়া হবে। সেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। যারা যেতে চান তাদের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। আমি বিশ্বাস করি রোহিঙ্গারা একদিন মিয়ানমারে ফেরত যাবে।

এরআগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাস্হলে পৌছেন। ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ শেষে ঢাকায় ফিরে যান।

উল্লেখ্য গত সোমবার বিকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় বসত ঘর সহ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় দশ হাজার রোহিঙ্গা পরিবারের ৪৫ হাজার রোহিঙ্গা। বর্তমানে এদের অধিকাংশই তাঁবু খাটিয়ে এবং অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে। গতকাল সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছিলেন ৩৮ শত রোহিঙ্গা পরিবারকে বিভিন্ন জায়গায় আশ্রয় দেয়া হয়েছে। বাকিরা এখন তাদের পুড়ে যাওয়া বাড়ি খোঁজে খোঁজে বেড়াচ্ছে। তবে বিশ্ব খাদ্য কর্মসূচি ও রেডক্রিসেন্ট সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা গতকাল দুপুর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিচ্ছে। ত্রাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি কাজ শুরু করে দিয়েছে। তিন দিনের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। ত্রাণ মন্ত্রণালয় জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION