সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

করোনা:ব্রাজিলে ৩ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে ব্রাজিলে। বুধবার বিশ্বর দ্বিতীয় দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ায় দক্ষিণ আমেরিকার দেশটিতে। এর আগে গেল বছরের ১৪ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছিল। খবর এবিসি নিউজের।

বুধবার ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৯ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৩ লাখ ৬৮৫ জন। মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৩ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছিল।

গেল ৭৫ দিনে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার জন্য বিশেষজ্ঞরা করোনাভাইরাসের নতুন রূপকে দায়ি করছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের ব্যর্থতাকেও দায়ি করেছেন তারা। বিশেষজ্ঞরা এও জানিয়েছেন এপ্রিল মাসটি মার্চের চেয়েও বেশি কঠিন হবে ব্রাজিলের জন্য।

ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী করোনায় সর্বোচ্চ ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার ৭২৬ জন মারা গেছে ভারতে। ১ লাখ ২৬ হাজার ৩৮২ জন মারা গেছে যুক্তরাজ্যে। ইতালিতে মৃতের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৩৩৯ জন। আর বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ২৭ লাখ ৫৬ হাজার ৭৬ জন।

বিশ্বব্যাপী সাড়ে ১২ কোটি আক্রান্তের মধ্যে সেরে উঠেছে ১০ কোটি ১২ লাখের অধিক। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION