সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কলকাতায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে।

শনিবার (২৭ মার্চ) সকাল ভোটগ্রহণ শুরু হয়েছে।

এই রাজ্যে রয়েছে ২৯৪টি আসন। আট দফা নির্বাচনের প্রথমটিতে আজ মঙ্গলমহল ও মেদিনীপুরের ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে নিয়োগ করা হয়েছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ।

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটে পাঁচ জেলার বাঁকুড়ায় আছে ৮৩ কোম্পানি বাহিনী, ঝাড়গ্রামে ১৪৪, পশ্চিম মেদিনীপুরে ১২৪, পূর্ব মেদিনীপুরে ১৪৮ ও পুরুলিয়ায় ১৮৫ কোম্পানি বাহিনী।

রাজ্যে ১ লাখ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র রয়েছে। ৮ দফার নির্বাচনের ফল প্রকাশ হবে ২ মে।

এই ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৯১ জন প্রার্থী। নির্বাচনে তৃণমূল ও বিজেপি লড়ছে ২৯টি আসনে। তৃণমূল ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেয়। তবে পুরুলিয়ার জয়পুর আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। বিজেপি একটি আসন ছেড়ে দিয়েছে তাদের জোট শরিক অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন প্রার্থী আশুতোষ মাহাতকে। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION