রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

একদিনে রেকর্ড শনাক্ত, ৭ মাসে সর্বোচ্চ মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৭ মাসে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।

আজ সোমবার বিকেলে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে। একদিনে করোনায় মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে।

এর আগে রোববার (২৮ মার্চ) দেশে আরও ৩ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৫ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION