বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

আফিস-কনার নতুন এ্যালবাম

বিনোদন ডেস্ক:

নতুন একটি গানে দ্বৈত কণ্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও দিলশাদ নাহার কনা। ‘সকাল সন্ধ্যা রাত্রি কাটে/ তোমার নামে নামে, ঘুমের আকাশ মধ্যরাতে স্বপ্ন পাঠায় খামে..’ এমন কাব্যিকতার ছোঁয়ায় গানটি লিখেছেন রণক ইকরাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির।

১লা এপ্রিল স্বপ্ন মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন তারেক জামান ও শাকিলা পারভীন। সিলেট সুনামগঞ্জ, তাহেরপুর, নীলাদ্রি’র মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ক্যামেরায় ছিলেন শিউল বাবু।

আসিফ আকবর বলেন, ‘অন্যরকম কথায় অন্যরকম প্রেমের গান। শ্রোতারা খানিকটা হলেও নতুনত্ব পাবেন।’ গানের গীতিকার রণক ইকরাম বলেন, ‘আসিফ আকবর আর কনার ভোকালে গানটি অন্যরকম ভালো লেগেছে।’

জেকে মজলিশ বলেন, ‘আসিফ ভাইকে সচরাচর এ ধরনের গানে পাওয়া যায় না। কনাও দারুন গেয়েছেন। কনা জানান, ‘গাইতে গিয়ে গানটি দারুণ উপভোগ করেছি। আশা করছি শ্রোতারাও নিরাশ হবেন না। গানের প্রযোজক এমদাদ কাজল বলেন, ‘স্বপ্ন মাল্টিমিডিয়া দর্শকদের ভালো গান দেয়ার চেষ্টা করছে। শিগগিরই আরও কিছু চমক নিয়ে হাজির হবো আমরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION