রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

লকডাউনে চালু থাকবে জরুরি সেবা ও শিল্পকারখানা: প্রতিমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

লকডাউনে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার বেইলি রোডের বাসা থেকে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লকডাউনে জরুরি সেবা দেয়- এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে। জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন।

এর আগে করোনা পরিস্থিতির অবনতির কারণে সোমবার থেকে সাত দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

প্রসঙ্গত, টানা চার দিন দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবারের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ৫০ রোগী। সূত্র:দেশরুপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION