রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কাল থেকে বাস চলবে সিটি করপোরেশন এলাকায়

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারি-বেসরকারি অফিসে কর্মকর্তাদের এবং জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে গণপরিবহন চলাচলে কিছুটা শৈথিল্য আনা হচ্ছে। কাল বুধবার থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস-মিনিবাস চলতে পারবে। তবে এসব বাস-মিনিবাসে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। এ ক্ষেত্রে ভাড়া নির্ধারিত হারের চেয়ে ৬০ শতাংশ বেশি কার্যকর হবে।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজ বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান মন্ত্রী।

সীমিত আকারে যেসব সিটি করপোরেশনে বাস চলাচল করবে, সেগুলো হচ্ছে ঢাকার উত্তরা ও দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকার নগর পরিবহনের সঙ্গে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ঢাকা জেলার বিভিন্ন উপজেলা সম্পৃক্ত। ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বাস-মিনিবাস চলাচলের অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে রাজধানীর গণপরিবহন প্রায় স্বাভাবিকভাবেই চলবে।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রতি যাত্রার (ট্রিপ) শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার (৬০ শতাংশ বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার অর্ধেক আসন ফাঁকা রেখে বাস-মিনিবাস চলাচলের নির্দেশনা দেয় সরকার। বিনিময়ে বিদ্যমান ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দেয় সরকার। কিন্তু গত সোমবার থেকে লকডাউন কার্যকর হওয়ার পর সব ধরনের গণপরিবহন বন্ধ হয়ে যায়। আগামীকাল থেকে আবারও সীমিত আকারে শহর এলাকায় বাস-মিনিবাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধই থাকছে।সুত্র: প্রথম আলো।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION