রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার 

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া উপজেলার সীমান্তবর্তী রেজুপাড়া এলাকায় ইয়াবা কারবারিদের সাথে গোলাগুলির পর ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে ইয়াবা কারবারিদের আটক করতে পারেনি বিজিবি। বুধবার ( ৭ এপ্রিল)  গভীর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর দুদিন আগে পার্শ্ববর্তী রেজুআমতলী সীমান্ত এলাকায় বিজিবির সাথে ইয়াবাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছিল। এ সময় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছিল বিজিবি।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে জানান,  বিজিবি রেজুপাড়া ক্যাম্পের একটি টিম গোপন সংবাদে খবর পায় মিয়ানমার থেকে নাইকংছড়ি সীমান্ত দিয়ে উখিয়া উপজেলার রত্নাপালং হয়ে ইয়াবার একটি চালান পাচার হয়ে আসবে। এই খবরের সুত্র ধরে রেজুপাড়া বিজিবি ক্যাম্পের ঐ টিম বুধবার দিবাগত গভীর রাতে  সীমান্তের পাহাড়ী এলাকায় অবস্থান নেয়। এ সময় একদল ইয়াবা কারবারি বস্তায় করে ইয়াবা নিয়ে আসার সময় বিজিবি তাদের চ্যালেন্জ করলে ইয়াবা কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা বস্তা ফেলে সীমান্তের পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবা কারবারিদের ফেলে যাওয়া ৪ লাখ ইয়াবা উদ্ধার করে। তবে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েও ইয়াবা কারবারিদের আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি অধিনায়ক আরো জানান, দুদিন আগে গত ৫ এপ্রিল পার্শ্ববর্তী রেজুআমতলী সীমান্ত এলাকায় একইভাবে ইয়াবা কারবারিদের সাথে গোলাগুলির পর ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছিলো বিজিবি।
তিনি জানান, ইয়াবা কারবারিরা সাম্প্রতিক কালে মিয়ানমার থেকে নাইকংছড়ির পাহাড়ি সীমান্তবর্তী এলাকাকে ইয়াবা পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। তাই বিজিবি ঐ এলাকায় দিনে ও রাতের বেলায় টহল জোরদার করেছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION