রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

সাংবাদিক মোনায়েম খানের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান

প্রেস বিজ্ঞপ্তি:
করোনায় আক্রান্ত হয়ে মৃত কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান এর পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। কক্সবাজার সাংবাদিক
ইউনিয়নের সুপারিশের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্টিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে এই অনুদান দেয়া হয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের শনিবার সকালে সাংবাদিক মোনায়েম খানের পরিবারের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন। এই সময়ে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান ও যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস রানা। অনুদানের চেক গ্রহণকালে সাংবাদিক মোনায়েম খানের স্ত্রী রোকসানা বুলবুল ও পুত্র আবদুল মোহাইমেন খান মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সকল কর্মকর্তা সহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান করোনা আক্রান্ত হয়ে গত ৭ জুন ইন্তেকাল করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION