রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আগামী দুদিন চলবে লকডাউনের ধারাবাহিকতা

ওবায়দুল কাদের,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী (ফাইল ফটো)

ভয়েস নিউজ ডেস্ক:

প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা আগামী দুদিন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার নিজ বাসা থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সরকার ঘোষিত প্রথম দফার লকডাউন আজ শেষ হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে আবার শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।

মাঝের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে? ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।’

‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করেছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন থাকবে। সেসময় জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে আমাদের বৃহত্তর স্বার্থে।’

প্রয়োজনীয় নির্দেশনাসহ সরকার সময় মতো প্রজ্ঞাপন জারি করবে বলেও জানিয়েছেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে সমন্বিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে এবং দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।’

তিনি দেশের মানুষকে এই সংকটকালে ধৈর্য ধারণের আহবান জানিয়ে বলেন, ‘স্বাস্থ্যবিধির প্রতি সামান্য অবহেলা আমাদের চিরচেনা জীবন থেকে ছিটকে দিতে পারে। হয়ে যেতে পারে পরিবার-পরিজন আত্মীয়-স্বজনের এই মায়াময় পৃথিবী অচেনা।’

‘জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন স্রষ্টার প্রতি। সবার প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিশ্চয়ই এ মহামারি থেকে উত্তরণ ঘটিয়ে আবারও পৃথিবী নিজ রূপে ফিরবে,’ যোগ করেন তিনি।

‘আওয়ামী লীগ নিজস্ব ইতিহাস তৈরি করছে’— বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের নিজস্ব ইতিহাস তৈরির কোনো কারখানা নেই। আওয়ামী লীগ ইতিহাসের মীমাংসিত সত্যের প্রতি শ্রদ্ধাশীল এবং এর চর্চা অনুসরণ করে।’

‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পূর্বাপর ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল’ উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মহানায়ককে বাদ দিয়ে (তারা) রচনা করতে চেয়েছিল খণ্ডিত ও বিকৃত ইতিহাস।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসের নায়কদের বিএনপি ভিলেনে রূপ দেওয়ার অপচেষ্টা করেছিল। তারা স্বাধীনতার ঘোষণা পাঠককে ঘোষক বানাতে চেয়েছিলেন। ইতিহাসের ফুটনোটকে তারা ইতিহাসের নায়ক বানাতে চেয়েছিলেন।’

‘যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিল, আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে। তাইতো তারা বেপরোয়া হয়ে উঠেছে। শুরু করছে পুরনো খেলা এবং চর্চা করছে অগণতান্ত্রিক পথ।’

তিনি বলেন, ‘জনগণ এখন সজাগ রয়েছে স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও স্বাধীনতার মূল্যবোধ বিনষ্টের বিরুদ্ধে।’

এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) ২৪২ কর্মকর্তা-কর্মচারীর জন্য তিন কোটি টাকার গ্রাচুইটি প্রদান ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

সেসময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটিসিকে এগিয়ে নিতে এর বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজনসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। এখন প্রয়োজন বিআরটিসি’র নেটওয়ার্ক সম্প্রসারণ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।’

সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বিআরটিসিসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোকে সরকারি নির্দেশনা মেনে পরিবহন চালানোর অনুরোধ জানিয়েছেন। সুত্র: ডেইলী স্টার।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION