বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

বিয়ে গোপন করার প্রশ্নই উঠে না-মৌ

বিনোদন ডেস্ক:

তিন মাস আগে বিয়ে করেছেন ছোট পর্দার তারকা নাজিরা আহমেদ মৌ। এত দিন সেই খবর লুকিয়ে রেখেছিলেন। তবে গত পরশু নিজেই বিয়ের ছবি ফেইসবুকে পোস্ট করেছেন। বিয়ে ও কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন তিনি

পরিচয় থেকে প্রণয়…

পারিবারিক সিদ্ধান্তে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসতে হয়। গত ২০ জানুয়ারি ঢাকার একটি রেস্তোরাঁয় বিয়ে হয় আমাদের। স্বামী মিজানুর রহমান লন্ডনপ্রবাসী ব্যবসায়ী। ছয় মাস দেশেই থাকেন। গত বছর শেষের দিকে আমার কাছের এক বন্ধুর মাধ্যমে ঢাকাতেই তার সঙ্গে পরিচয়। তারপর তিন মাস নিয়মিত কথা হয়েছে। প্রথমে ভালো বন্ধু হয়ে যাই। এরপর এই সময়ে একে অন্যকে পছন্দ করতে শুরু করি। দুজনের মধ্যে বেশ কিছু বিষয়ে মিল থাকায় বিয়ের সিদ্ধান্ত নিই। উভয়ই বাবা-মায়ের কাছে পছন্দের কথা জানাই। তখন পারিবারিকভাবেই বিয়ের সিদ্ধান্ত হয়। ইচ্ছা ছিল জানুয়ারিতে এনগেজমেন্ট পর্ব শেষ করব। ঈদের পর সবাইকে জানিয়ে বিয়ে করব। কিন্তু দুই পরিবার চেয়েছিল একেবারে কবুল পর্ব শেষ হোক। তাই হলো।

স্বামী…

তাকে ভালো লাগার প্রধান কারণ সে ইতিবাচক মানুষ। সব বিষয়ে সে ইতিবাচক থাকার চেষ্টা করে। আমার কোনো অপছন্দকেই সে সরাসরি ভালো নয় বলবে না।

সে বলবে, এটার চেয়ে অন্যটা বেশি ভালো। সে গুড, বেটার ও বেস্টে বিশ্বাসী। সে সব বিষয়েই আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, পাশে থাকে। জীবনের উত্থান-পতনকেই সে পজিটিভ হিসেবে নেয়। তা ছাড়া এটা করা যাবে না, ওটা করা যাবে না, এ ধরনের কোনো আচরণ তার মধ্যে নেই। বিয়ের পর অভিনয় নিয়ে স্বামীর পক্ষ থেকে কোনো বাধা নেই। এসব গুণের মানুষকেই আমি খুঁজছিলাম। পরিচয়ের প্রথম থেকে আমি মিজানুরকে তুমি বলতাম। কিন্তু সে আমাকে আপনি সম্বোধন করত। এ নিয়ে সে এখনো নাকি মজা করে বলে, মানুষ তো প্রথম দিন হলেও আপনি করে বলে। তুমি আমাকে একটা দিনও আপনি করে বললে না। আসলে আমার মুখে আপনি একটু কম আসে। প্রথম থেকে তুমি বলার কারণে হয়তো আমাদের মধ্যে দ্রুত সম্পর্কটা হয়ে গেছে। এখন সবাই দোয়া করবেন আমরা যেন সুখে সংসার করতে পারি।

লুকোচুরি…

বিয়ে নিয়ে কোনো লুকোচুরি করিনি। শোবিজের অনেকে তো বছরের পর বছর বিয়ে করে লুকিয়ে রাখে। আমি মাত্র তিন মাস। আর বিয়ে করেছি এতে লুকানোর কিছু নেই। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণে সেভাবে জানাতে পারিনি।

কাজ…

২০০৬ সালে মডেল হিসেবে বিনোদন জগতে পা রাখি। র‌্যাম্পে কাজ করেছি অনেক দিন। ২০১৫ সালের শুরুর দিকে প্রথম নাটকে অভিনয় করি। সিনেমায় কাজ করছি দুই বছর হলো। আমার প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’। আমার বিপরীতে ভারতের জনপ্রিয় নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটি পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। লকডাউনের আগেই ছবিটির পুরো শ্যুটিং শেষ করেছি। এ ছাড়া অঞ্জন আইচের ‘কানামাছি’ সিনেমায় যুক্ত হয়েছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION