মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সকালে শিশুর জন্ম, বিকালে মায়ের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ইম্পালস হাসপাতালে মারা যান তিনি।

একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা বলেন, ৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই সেখানে কর্মরত ছিলেন। এখানে জয়েন করার পর তার বিয়ে ও দুই ছেলের জন্ম হয়। তার দুই জমজ ছেলের বয়স আড়াই বছর।

রিফাত করোনা পজিটিভ ও গর্ভবতী ছিলো। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন জানিয়ে ফারজানা রূপা বলেন, প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে, পরে সেখান থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উত্তরার কেসি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে ইম্পালস হাসপাতালে নিয়ে আসা হয়।

আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানটি এখন আরেক বেসরকারি এভার কেয়ার হাসপাতালে রয়েছে। বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামও আমাদের ৭১ এর সহকর্মী জানিয়ে ফারজানা রূপা বলেন, নাজমুল নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তাকে বাসায় নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন রিফাতের শাশুড়ি।

ফারজানা রূপা বলেন, হাসপাতাল থেকে রিফাত সুলতানাকে আল মারকাজুলে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বনশ্রীর বাসায় নেওয়া হবে। বাসা থেকে একাত্তর টেলিভিশন কার্যালয়ে নেওয়ার পর সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রিফাত সুলতানাকে দাফন করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION