রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

আজ থেকে কক্সবাজারে আরও কঠোর লকডাউন

ভয়েস প্রতিবেদক:

পর্যটন শহর কক্সবাজারে মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আরও কড়াকড়ি আরোপ করা হচ্ছে।সোমবার (১৯ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত জেলা প্রশাসনের এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর লকডাউন বাস্তবায়নে কাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে কক্সবাজারে পৌর আওয়ামী লীগ ও পৌরসভার ১৮০ জন স্বেচ্ছাসেবক।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ। সভা পরিচালনা করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও কন্টাক্ট ট্রেসিংয়ের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নজিবুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ওয়াহিদ মুরাদ সুমন প্রমুখ বক্তব্য দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, কক্সবাজারে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। পরিস্থিতি এখন থেকে নিয়ন্ত্রণ করা না গেলে আরও ভয়াবহ আকার ধারন করবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে করোনার ছোবল থেকে রক্ষা করতেই এ ধরনের কড়াকড়ি আরোপের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION