বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

মাটিতে মাথা ঠেকিয়ে সুপারস্টার সালমান খানের প্রতি কৃতজ্ঞতা

বিনোদন ডেস্ক

বলিউডের ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত। নানা কারণেই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। এবার মাটিতে মাথা ঠেকিয়ে সুপারস্টার সালমান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।

বেশ কিছুদিন ধরে হাসপাতালে রাখি সাওয়ান্তের মা। ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আর এই চিকিৎসায় রাখিকে আর্থিকভাবে সাহায্য করেছেন সালমান। সম্প্রতি মায়ের সফল অস্ত্রোপচার শেষে ‘দাবাং’ অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাখি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রাখি সাওয়ান্ত বলেন, ‘আমার মায়ের অপারশেন হয়েছে। আপনারা হয়তো আমার ইনস্টাগ্রামে দেখেছেন— ডাক্তার অনেক বড় একটা টিউমার অপসারণ করেছেন। ডাক্তার বলেছেন, যদি দ্রুত চিকিৎসা না হতো মা মারা যেতে পারতেন।’

এরপর মাটিয়ে মাথা ঠেকিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি সালমান ভাইকে ধন্যবাদ দিতে চাই, আপনি আমার মাকে বাঁচিয়েছেন। জীবনে কিছুর প্রয়োজন নেই, শুধু মাকে চাই। আর কিছু চাই না। ধন্যবাদ সালমান ভাই, ধন্যবাদ সোহেল খান ভাই।’

চলতি বছর ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ছিলেন রাখি। বিজয়ীর ট্রফি হাতে না তুলতে পারলেও পুরোটা সময়ই বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন। শোয়ে থাকার সময়ই মায়ের ক্যানসারের কথা সবাইকে জানান তিনি।

এর আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সালমানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন রাখি। ক্যাপশনে লেখেন, ‘আমার গড ব্রাদার, রাজাদের রাজা, একজনই, সালমান খান। সৃষ্টিকর্তা তাকে খুশি রাখুক, তার মনের আশা পূরণ করুক।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION