রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ফের করোনা পরীক্ষা খালেদা জিয়ার

খালোদা জিয়া, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফের করোনাভাইরাসের পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে খালেদা জিয়ার স্যাম্পল নেয়া হয়। শনিবার (২৪ এপ্রিল) গভীর রাতে অথবা আগামীকাল রোববার সকালে করোনা টেস্টের ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ মামুন।

তিনি বলেন, ম্যাডামের করোনা টেস্টের জন্য স্যাম্পল নেয়া হয়েছে। আজ গভীর রাতে অথবা আগামীকাল রেজাল্ট পাওয়া যাবে।

গতকাল শুক্রবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেট এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার কোনো শ্বাসকষ্ট, কফ ও কাশি নেই। আর উনি ভালো ও সুস্থ আছেন।

আজ শনিবার করোনা শনাক্তের ১৬তম দিন পার করছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে মেডিকেল টিম কাজ করে যাচ্ছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রায় সকল গণমাধ্যমে এ খবর প্রকাশের বেশ কয়েক ঘণ্টা পর জরুরি সংবাদ সম্মেলনে তা স্বীকার করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র:বাতা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION