বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

তামান্না অর্থের জন্য অভিনয় করেন না

বিনোদন ডেস্ক:

দক্ষিণ ভারতের সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া। গত বছরের শেষের দিকে তেলেগু ভাষার ওয়েব সিরিজে নাম লেখান ‘বাহুবলি’ খ‌্যাত এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ইলেভেন্থ আওয়ার’ নামের এই ওয়েব সিরিজ। মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন তামান্না।

এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার পর গুঞ্জন চাউর হয় মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানায়, এই ওয়েব সিরিজের জন্য ১.৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। ওয়েব সিরিজটি মুক্তির পর এই গুঞ্জন নতুন করে আলোচনায় উঠে এসেছে।

এতদিন পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তামান্না। অবশেষে বিষয়টি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ‌্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। তামান্না বলেন—‘অভিজ্ঞতার জন‌্য এই ওয়েব সিরিজে অভিনয় করেছি, অর্থের জন‌্য নয়।’

‘আহা’ ডিজিটাল প্ল্যাটফর্মে ‘ইলেভেন্থ আওয়ার’ মুক্তি পেয়েছে। উপেন্দ্র নাম্বুরির ‘এইট আওয়ার’ উপন্যাস অবলস্বনে এটি তৈরি হয়েছে। এটি পরিচালনা করেছেন প্রবীণ সাত্তারু। ‘ইলেভেন্থ আওয়ার’ তামান্নার দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।

তামান্নার পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার ‘মহালক্ষ্মী’ সিনেমাটি। বলিউডের ‘কুইন’ সিনেমার রিমেক এটি। এছাড়া ‘সিটিমার’, বলিউডের ‘আন্ধাধুন’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION