মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে দূর্বৃত্তরা কুপিয়েছে সাংবাদ কর্মীর মা ও স্ত্রীকে

আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারে টেকনাফ বাহারছড়া শামলাপুরে বসত-বাড়িতে ঢুকে সাংবাদ কর্মী জাফর আলমের মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে বসতবাড়িতে ঢুকে এঘটনা ঘটায়।আশপাশের লোকজন প্রথমে আহতদেরকে উদ্ধার করে শামলাপুর উপ স্থাস্থ্য কেন্দ্রে সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া শামলাপুর পুরানপাড়া এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম প্রকাশ ডেবিট এর নেতৃত্বে ১০/১২ জন দূর্বৃত্ত দা, ছুরি, লাঠি ও কিরিচ নিয়ে অর্তকিতভাবে এলোপাতাড়ি হামলা চালায়।এসময় দূর্বৃত্তরা ধারালো দা ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় সংবাদকর্মী জাফর আলমের বিধবা মা মেহের খাতুন (৬০) ও তার স্ত্রী তছলিমা সোলতানা নিশী (২৬) কে হামলা করে আহত করা হয়।
এসময় ছৈয়দ করিম প্রকাশ ডেবিটের ছেলে বেলাল,জাকের,জয়নাল,ছৈয়দ করিমের স্ত্রী মরিয়ম খাতুন,জাকির হোসনের স্ত্রী মুন্নি, বেলালের স্ত্রী হাসিনা ও কিছু রোহিঙ্গা ও কতিপয় ইয়াবা কারবারী হামলায় অংশ নেন।আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাংবাদ কর্মী জাফর আলম বলেন, আমি বাড়ীতে ছিলাম না।দূর্বৃত্তরা বসত-ঘরের ভিতর ঢুকে, দা,ছুরি,লম্বা কিরিচ দিয়ে মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনাটি বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করা হয়েছে।
এদিকে সাংবাদকর্মী জাফর আলমের মা ও স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুর মোহাম্মদ জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড় খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION