শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

শহরে পথশিশুকে ধর্ষণের অভিযোগে তিন যুবক আটক

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে ৯ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ছিন্নমুল শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠণ নতুন জীবনের সদস্যরা ৩ ধর্ষককে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। শুক্রবার শহরের পৃথক স্থান থেকে এ ৩ যুবককে আটক করা হয়।

আটকরা হলো, মো. আরিফ, মো রাশেদ ও মো. হারেস। এরা তিনজন চিহ্নিত ছিনতাইকারি বলে জানিয়েছে পুলিশ।
নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরু জানান, ৯ বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় তাকে ৩ যুবক জোরপূর্বক ধর্ষণের ঘটনাটি জানায়। এর পর সংগঠণের সদস্যরা এ শিশুকে সাথে নিয়ে ৩ জনকে খুঁজে বের করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ জন অপরাধের কথা স্বীকার করে। এরপর তাদেও সদও মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সদর মডেল থানা পুলিশের ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, সদর মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা নং- ৬২/৩০-০৪-২০২১। নারী ও শিশু দমন আইন (সংশোধনী-০৩) এর ৯ (০৩) এর ধারায় মামলা করা হয়েছে। মামলার বাদী নতুন জীবন সংগঠনের সদস্য জুবায়ের হোসেন।
শিশুটিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে। আটক তিন জনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION