রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা:গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬০, শনাক্ত ১৪৫২

করোনা,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫১০ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৫২ জনের দেহে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনে।

শনিবার (১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।

আগে শুক্রবার (৩০ এপ্রিল) দেশে করোনায় ৫৭ জন মারা যান।শনাক্ত হয় ২ হাজার ১৭৭ জন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION