রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

খালেদা জিয়ার শ্বাসকষ্ট, নেওয়া হলো সিসিইউতে

খালেদা জিয়া, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার বিকেল চারটায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই চিকিৎসক বলেছেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যাওয়ায় আমরা তাঁকে সিসিইউতে নিয়ে এসেছি। এখন তাঁর অবস্থা একটু ভালো মনে হচ্ছে।

গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির পর সেখানে এক থেকে দুদিন রাখার কথা বলেছিলেন তাঁর চিকিৎসকেরা। এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছিল। ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দিলে আবারও করোনা পজিটিভ শনাক্ত হয়। কিন্তু তাঁর চিকিৎসকেরা বলছেন, খালেদা জিয়ার করোনোর কোনো উপসর্গ নেই। তাই তাঁকে হাসপাতালের নন-কোভিড জোনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে। এ ছাড়া আগে থেকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন এফ এম সিদ্দিকী। এই দুই মেডিকেল বোর্ড মিলেই হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION