রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ঈদের ছুটি তিন দিনের বেশি নয়

ঈদের ছুটি।

ভয়েস নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন। এই তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না।এ সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সরকারের এ সিদ্ধান্ত পরে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব বলেন, ‘অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।

বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি—এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।
সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে পোশাকশিল্প খাত। তৈরি

পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এতে আমাদের কোনো সমস্যা নেই। আগে স্বাস্থ্য, পরে কাজ।’ সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION