রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত স্বর্ণ উদ্ধারসহ চারজন আসামী গ্রেফতার।
৩ মে দুপুর বারটার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল চোরাইকৃত স্বর্ণ উদ্ধারের অভিযান চালিয়ে টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিঃ রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে গ্রেফতার করে । আসামীদের পরিচয় জেলা পুলিশের মাধ্যমে জানাযায়, ঘোনারপাড়ার মৃত হাজী ছৈয়দুর রহমানের পুত্র নূর আলম, মৃত ছৈয়দুর রহমানের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহ স্ত্রী রহিমা খাতুন, তাদের ঠিকানা জানাযায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে।শালবাগানের এম,আর, সি- ১২০৬৪ বাসিন্দা নুর কবির।
চোরাইকৃত ১৩ (তেরো) ভরি ৭ (সাত) আনা স্বর্ণ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানান, গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভয়েস/জেইউ।