মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

পরিচালকের আবদার রক্ষা করতে পারেনি এষা

বিনোদন ডেস্ক:

রুপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। বহু শিল্পী কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই তালিকায় এবার যোগ হলেন অভিনেত্রী এষা আগরওয়াল। এক সাক্ষাৎকারে ভয়ংকর সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন এষা।

মহারাষ্ট্রের লাতুরের মেয়ে এষা। এই ছোট শহর থেকে মুম্বাই গিয়ে ক্যারিয়ার তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জ ছিল। এমনকি বাবা-মায়ের কাছেও নিজেকে প্রমাণ করতে হয়েছিল তাকে। এষা যখন মুম্বাইয়ে নতুন পা রাখেন ওই সময়ে তার এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল।

এষার এক পরিচিত কাস্টিং ডিরেক্টর অফিসে তাকে ডেকেছিলেন। এষা তার বোনকে সঙ্গে নিয়ে দেখা করতে যান। আর ঘটনাটি তখনই ঘটেছিল। এষা বলেন—‘উনি আমাকে পোশাক খুলতে বলেন। ওই কাস্টিং ডিরেক্টরের যুক্তি ছিল, কোনো চরিত্রের জন্য পোশাক খোলার প্রয়োজন হলে আমাকে কাস্ট করা যাবে কি না, তা তিনি দেখতে চান। তখন ওই প্রস্তাব প্রত্যাখান করে ওই অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। এর পরও ওই কাস্টিং ডিরেক্টর আমার মুঠোফোনে মেসেজ করতে থাকে, পরে আমি নম্বর ব্লক করে দিই।’

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক কাজ করেছেন এষা। তবে নতুন যারা কাজ করতে আসছেন, তাদের পরামর্শ দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটলে চুপ করে না থেকে প্রতিবাদ করতে হবে। তবেই এই ধরনের ঘটনা আটকানো সম্ভব।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION