রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা:আরও ৬১ জনের মৃত‌্যু, শনাক্ত ১৯১৪

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ১১ হাজার ৭০৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন।

মঙ্গলবার (৪ মে) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭০ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন করোনা রোগী।

এর আগে ৩ মে ৬৫ জন, ২ মে ৬৯ জন এবং ১ মে ৬০ জন করোনায় মারা যান।  সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION