মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভয়েস প্রতিবেদক:
খুরুশকুলের পাহাড় কাটা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল ‘দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকাসহ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন জাহাঙ্গীর কাশেম নামে এবি পার্টির এক নেতা। আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

এতে আসামী করা হয়েছে টিটিএন এর প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বার্তা প্রধান তৌফিকুল ইসলাম লিপু, প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, নিজস্ব প্রতিবেদক সানজীদুল আলম সজিব, দৈনিক সমুদ্রকণ্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ ও বার্তা সম্পাদক রাশেদুল ইসলামকে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেও পাহাড় খেকো কর্তৃক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সংসদ কক্সবাজার নেতৃবৃন্দ।

মিথ্যা এই মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছৈয়দ আলমসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের উদাসীনতার সুযোগে খুরুশকুলসহ জেলাজুড়ে প্রতিনিয়ত পাহাড় কেটে সাবাড় করছে পাহাড়খেকোরা। মামলার বাদী জাহাঙ্গীর কাশেম একজন চিহ্নিত পাহাড় নিধনকারী। তার বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে একাধিক মামলাও রয়েছে। টিটিএনে প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ। শুধুমাত্র সাংবাদিকদের হয়রানি ও কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলার আশ্রয় নিয়েছেন এই ভূমিদস্যু। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চিহ্নিত পাহাড়খেকোদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পাহাড়গুলো রক্ষা করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION