রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

পরকীয়ার কারণে বিল গেটস ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদ!

ভয়েস নি‌উজ ডেস্ক:

বিয়ের ২৭ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা। এটা পুরাতন খবর। তবে নতুন খবর হচ্ছে পরকীয়ার কারণে নাকি তাদের দূরে সরে যাওয়া।

পিপল ডটকম ও ডেইলি মেইলের খবরে আঙ্গুল তোলা হয়েছে পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটসের দিকে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মেলিন্ডা গেটসের সঙ্গে বিশেষ চুক্তি করে পুরানো প্রেমিকার সঙ্গে প্রতি বছর সৈকতে দীর্ঘ সময় কাটাতেন তিনি। ৬৫ বছর বয়সী গেটসের চেয়ে সেই বান্ধবী পাঁচ বছরের বড়। নাম অ্যান উইনব্ল্যাড। মেলিন্ডাকে গেটস যে বছর বিয়ে করেন, সেই ১৯৯৪ সালে অ্যানের সঙ্গে তার ব্রেকআপ হয়।

বিল গেটস এই চুক্তির কথা নিজেও স্বীকার করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে চুক্তির বিস্তারিত তুলে ধরেন তিনি।

ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৮৪ সালে অ্যানের সঙ্গে প্রথম দেখা হয় গেটসের। অ্যান এক সময় উপলব্ধি করেন, গেটস তার বিলিয়ন ডলার সাম্রাজ্য গড়তে দিন-রাত কাজে ডুবে থাকেন। তাই তিনি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলেন। গেটস সেটি বুঝতে পেরে নিজে থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। টাইম ম্যাগাজিনকে তিনি তখন বলেন, ‘মেলিন্ডাকে যখন বিয়ের কথা ভাবি, তখন অ্যানকে ডেকে অনুমতি নেই।’

মেলিন্ডার বিষয়ে অ্যান টাইম ম্যাগাজিনকে বলেন, ‘আমি বলেছিলাম, সে গেটসের জন্য উপযুক্ত। কারণ তার বুদ্ধিবৃত্তিক একটা শক্তি আছে।’

প্রতিবেদেন আরও বলা হয়েছে, শুধু অ্যানের কারণে মেলিন্ডার সঙ্গে গেটসের বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে গেটসের পুরোনো সাক্ষাৎকার থেকে বোঝা গেছে, কমপক্ষে এক দশক অ্যানের সঙ্গে তিনি সময় কাটাতে পারবেন, এমন চুক্তি ছিল মেলিন্ডার সঙ্গে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION