মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

দিল্লিতে ১০ হাজার দিনমজুরকে খাওয়ানোর সিদ্ধান্ত সানি লিওনের

বিনোদন ডেস্ক:

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। রেকর্ড হারে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় দুস্থ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ।

করোনা মহামারির এই সময়ে ভারতের বিভিন্ন স্থান থেকে দিল্লিতে অবস্থানরত ১০ হাজার দিনমজুরকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন। এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল (পেটা) সংস্থার সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছেন তিনি। এতে আরো সহযোগিতা করছে দাতব্য সংস্থা উদয় ফাউন্ডেশন। জানা গেছে, এই সকল দিনমজুরদের খাবারের তালিকায় থাকবে খিচুড়ি ও ফল।

এক বিবৃতিতে সানি লিওন বলেন, ‘আমরা একটি সংকটময় সময় পার করছি। কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা এটি মোকাবিলা করতে পারি। পেটা ইন্ডিয়ার সঙ্গে আবারো কাজ করতে পেরে আনন্দিত। এইবার হাজার হাজার দুস্থ মানুষের জন্য প্রোটিন সমৃদ্ধ নিরামিশ খাবার থাকবে।’

করোনার সময় সানি ছাড়াও দুস্থদের খাবার সরবরাহ করছেন সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ের ওরলি ও জুহু এলাকায় ফ্রন্টলাইনাদের জন্য ট্রাকে করে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এছাড়া ‘রিপোর্ট হাঙ্গার: খাবার চাহিয়ে’ সংস্থার মাধ্যমে রান্না করা খাবার ও মুদি দোকানের জিনিস দুস্থদের মাঝে পৌঁছে দিচ্ছেন শিল্পা শেঠি। অক্সিজেন ও ওষুধের জন্য আর্থিক অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। পাশাপাশি ভূমি পেডনেকার, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকেই নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION