রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

‘যুক্তরাষ্ট্র-ভারতের কোয়াডে থাকলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে’

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে যোগ দিলে ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার (১০ মে) ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকা সফর নিয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় বাংলাদেশকে জানিয়েছে কোয়াডকে তারা চীনবিরোধী জোট মনে করে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ভারতের ভূমিকা নিয়েও তিনি বাংলাদেশের উচ্চ পর্যায়ে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, ‌চীন মনে করে কোয়াড একটি গ্রুপ এবং এটি চীনবিরোধী। আমি এটি পরিষ্কার করে বলতে চাই। কোয়াড নিজেকে অর্থনেতিক কাজে সম্পৃক্ত বলে দাবি করে, কিন্তু এটি সত্যি নয়। মূলত কোয়াড করা হয়েছে চীনের বিরোধীতার জন্য।

তিনি বলেন, ‘এই চার সদস্য বিশিষ্ট ক্লাবে যোগ দিলে এটি বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ এর ফলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

এর আগে, ২৭ এপ্রিল চীনের প্রতিরক্ষা মন্ত্রী উই ফেঙ্গে একদিনের জন্য ঢাকা সফরে আসেন। এরআগে, মার্চে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও এপ্রিলে ভারতের সেনা প্রধান ঢাকা সফর করেন। জয়শংকর ঢাকায় এসে বঙ্গোপসাগর কেন্দ্রিক সংযুক্তির অর্থাৎ ওই সাগর সন্নিবেশিত ৯টি দেশে চীনের উপস্থিতি কমানোর প্রতি ইঙ্গিত করেছিলেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION