শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালাল সহ ১৮ রোহিঙ্গা আটক

সাগরপথে মালয়েশিয়াগামী একটি ট্রলার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং দুই নারী দালালকে আটক করেছে পুলিশ। টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া ১৮ জন রোহিঙ্গার মধ্যে ৩ জন শিশু, ১০ জন নারী ও ৫ জন পুরুষ। এসব রোহিঙ্গা উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

আটক দালালরা হল, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জালিয়াঘাটা এলাকার মোহাম্মদ রফিকের স্ত্রী রশিদা বেগম (৩০) এবং একই এলাকার মোহাম্মদ মুসার স্ত্রী রাজিয়া বেগম (২০)।

ওসি হাফিজুর বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সমুদ্র সৈকত সংলগ্ন একটি বাড়ীতে জড়ো করা অবস্থায় ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুই দালালকে আটক করতে সক্ষম হয়।

“ উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ জন শিশু, ১০ জন নারী ও ৫ জন পুুরুষ। তারা উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন
রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ”

ওসি বলেন, “ সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধারের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা মত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের হস্তান্তরে ব্যবস্থা নেয়া হবে। ”

আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান হাফিজুর রহমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION