মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ঈদে ১৭টি প্রেক্ষাগৃহে সিয়াম-পরী জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’

বিনোদন ডেস্ক:

এবারের ঈদে ১৭টি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম-পরী জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। গত বছর ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রটি। বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ কিছুটা কম থাকার কারণে টানা ১৬ সপ্তাহ প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়েছিল সিয়াম-পরীমনি জুটির ১ম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।

দর্শকদের বিশেষ অনুরোধে এবারের ঈদেও রুম্মান রশীদ খানের কাহিনি ও চিত্রনাট্যে তৈরি আলোচিত এই ছবিটি বড় পর্দা মাতাবে, তেমন আশাবাদ প্রযোজনা সংস্থা সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের।

এই ঈদে যেসব প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’ চলবে: আলোছায়া (শরীয়তপুর), আনন্দ (কুলিয়ারচর), মৌচাক (ভাঙ্গুরা), চলন্তিকা (গোপালদী), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ), মনামী (খোকসা), নিউ রজনীগন্ধা (চালা), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রূপকথা (শেরপুর), সোহাগ (ঘোড়াশাল), ছন্দা (পটিয়া), ছন্দা (হাসনাবাদ), তিতাস (পটুয়াখালী), তুলি (নাভারণ), ডায়মন্ড (বোয়ালমারী), পড়শী (লাকসাম)।

পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার সূত্রে জানা গেছে, এই তালিকা আরও বাড়তে পারে। সিনেমা হল মালিকরা বেশ আগ্রহ নিয়ে এবারের ঈদে প্রদর্শনের জন্য ‘বিশ্বসুন্দরী’ ছবিটি বেছে নিয়েছেন।

উল্লেখ্য, ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় গান ‘তুই কি আমার হবি রে’ খুব শিগগিরই ইউটিউবে ৫ কোটির কোটা পূর্ণ করতে যাচ্ছে। মাছরাঙা টিভি অফিশিয়াল ও জাজ মাল্টিমিডিয়ার দুটি চ্যানেলে একযোগে মুক্তি পেয়েছিল গানটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION