শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মগনামায় ৩ যুবককে অপহরণ চেষ্টা: মোবাইল ও টাকা ছিনতাই

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় ৩ যুবককে অপহরণ চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। স্থানীয়দের তৎপরতায় অপহরণ করতে না পারলেও মারধর করার পর তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়।
শনিবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার বিছমিল্লাহ সড়কস্থ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পেকুয়া সদরের শেখেরকিল্লা ঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে আবুল কালাম (২৯), মাতবর পাড়ার নজরুল ইসলামের ছেলে জামশেদুল হাসান (২৯) ও মগনামা সাতঘর পাড়ার রহমত উল্লাহর ছেলে জয়নাল আবদীন (৩৫)।
পরে ৯৯৯ এর সুবাদে একদল পুলিশ গিয়ে তাদের উদ্ধার করার পর স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আবুল কালাম বলেন, ঈদের দিন বিকালে বিনোদনের উদ্দেশ্যে মোটর বাইকে করে ৩ বন্ধু মগনামা লঞ্চঘাটে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটায়।
সন্ধ্যার দিকে বাড়ির দিকে ফেরার সময় বিসমিল্লাহ সড়কের পাশে আসামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা  পেকুয়া সদরের সিকদার পাড়া এলাকার ডাঃ শাহাব উদ্দিনের ছেলে সাঈদী রহমান ও আজুর ছেলে আরফাতসহ অজ্ঞাত ৮/১০ জন চিহ্নিত সন্ত্রাসী দল আমাদের গতিরোধ করেন। এক পর্যায়ে মারধর করে আহত করার পর অপহরণ করার চেষ্টা করে। ওই সময় আমাদের তিনজনের হাতে থাকা তিনটি মোবাইল ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ সেবায় কল করলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION