মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি

অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বন্দরে যাওয়ার পথে মার্কিন অবরোধ অমান্য করার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে ওমান উপসাগরে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, এম/ভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের একটি বন্দরের উদ্দেশে ওমান উপসাগর অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বাস্তবায়নে নিয়োজিত মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটির ক্রুরা।

এরপর মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ট্রাম্পের গাজা পরিকল্পনা যে কারণে প্রত্যাখ্যান করতে চান নেতানিয়াহুট্রাম্পের গাজা পরিকল্পনা যে কারণে প্রত্যাখ্যান করতে চান নেতানিয়াহু
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, জাহাজটি আর ইরানের দিকে যাচ্ছে না। ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ লঙ্ঘন অব্যাহত রয়েছে।

ভোরের এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর জাহাজটির ক্রুরা অন্য একটি বেসামরিক জাহাজে যাওয়ার চেষ্টা করছিল বলে মনে হয়েছে।

হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্পহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
ভ্যানগার্ডের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাহাজটিতে আঘাত করে আগুনের সূত্রপাত ঘটায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। জাহাজটির ১৭ জন ক্রু সবাই নিরাপদে আছেন বলেও জানানো হয়েছে।

এর আগে গত জুনে ইরানের ওপর মার্কিন অবরোধ বাস্তবায়নের একটি অভিযানে তিন ভারতীয় নাবিক নিহত হন বলে জানিয়েছিলেন এক ভারতীয় কর্মকর্তা। ইরানের তেল থেকে আয় বন্ধ করে দেশটিকে যুদ্ধ অবসানের চুক্তিতে রাজি করানোর মার্কিন প্রচেষ্টায় সেটিই ছিল প্রথমবার প্রাণহানির খবর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION