রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি পরামর্শক নিয়োগ নয়- প্রধানমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ মে) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এ নির্দেশনা দেন। আসন্ন ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিতে এনইসি সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগর এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও কয়েকজন মন্ত্রী ও সচিব বৈঠকে সংযুক্ত হন।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে পরিকল্পন মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না দেওয়ার কথা বলেছেন। পরামর্শক যতখানি দরকার ততটাই নেওয়া হবে। ঢালাওভাবে নয়। চোখ বন্ধ করে পরামর্শক নেওয়া যাবে না। যাচাই-বাছাই করে প্রয়োজনের তাগিদেই কেবল পরামর্শক নিয়োগ দিতে হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততার সঙ্গে শেষ করতে বলেছেন। এরমধ্যে জনসম্পৃক্ত প্রকল্পগুলোর দিকে তিনি বিশেষ নজর দিতে বলেছেন। গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন। প্রত্যেক মন্ত্রণালয় যেন তার গবেষণা খাতের বরাদ্দ যথাযথভাবে খরচ করে সেটা দেখতে বলেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION