মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
এবারের ঈদ আর লকডাউনে বলিউডে একটা নামই শোনা যাচ্ছে বার বার- ‘রাধে’। আর ‘রাধে’র সঙ্গে উঠে আসছেন দিশা পাটানিও। বলিউডে গুনে গুনে পাঁচ বছর হলো। আর প্রতিটি বছরই বলা যায় একেকটি সিঁড়ির মতো দিশাকে উঠিয়েছে এক ধাপ উঁচুতে।
সম্প্রতি দিশা পাটানির সঙ্গে কথা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার। জানালেন, তার ধাপে ধাপে উঠে আসার গল্প। ২০১৫ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে যাত্রা শুরু। দিশার ভাষ্যে, ‘যা ঘটেছে তা অর্গানিকভাবে ঘটেছে।’ বুঝিয়ে দিলেন অন্য অনেকের মতে, এক মুভিতেই মাত করার পাত্রী নন তিনি।
‘সময় বয়ে গেছে। আর আমিও একটার পর একটা চমৎকার সুযোগ পেয়েছি। প্রতিটি ছবিই আমার জন্য স্পেশাল। আমার এমনটা হওয়ারও কথা ছিল না।’ কী হওয়ার কথা ছিল? জবাবে হেসে বললেন, ‘খেয়াল ছিল বিমানবাহিনীর পাইলট হওয়ার। কিন্তু সেটার কোনও সম্ভাবনাই এখন নেই।’
লকডাউন শিথিল ছিল যখন, তখন গোয়ায় শুটিং করেছেন ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার। ‘ভক্তরা আমার নতুন এক দিক দেখতে পাবে তাতে। এ সিনেমায় আছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর ও তারা সুতারিয়া। এ ছাড়াও কুসংস্কারে বিশ্বাসী এক পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সদ্য নির্মিত ‘কে-টিনা’ ছবিতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া