শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ ছয় রোহিঙ্গা মাঝি-মাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। বুধবার (১৯ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আটক মাঝি-মাল্লারা হলো– টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌছনী ক্যাম্পের মো. আব্দুল্লাহ, মো. ইব্রাহীম, মো. আলম, মো. ইয়াছির, নূর মোহাম্মদ, করিম উল্লাহ।

আমিরুল হক বলেন, ‘বুধবার সকালে টেকনাফ পৌরসভায় কায়ুকখালী খাল এলাকা দিয়ে ইয়াবার চালান পাচারের খবরে স্টেশন কমান্ডার টেকনাফ লে. কমান্ডার এম মিরাজুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘাটে একটি নৌকা জব্দ করে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ ছয় পাচারকারীকে আটক করা হয়।’

এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION