শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
উখিয়ায় এইচ এম মেহেদি রানা (৩০) নামের এক যুবককে হিজবুত তাহেরীর সদস্য গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজমের একটি দল। গ্রেপ্তারকৃত যুবক পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী এলাকার মোশারফ হোসেনের ছেলে।
বুধবার (১৯ মে) দুপুর ৩ টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী আবু তাহেরের টিনশেড ঘরে বাসা ভাড়া নিয়ে থাকত।
বিষয়টি নিশ্চিত করে এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন গণমাধ্যমকে জানান, আটক মেহেদী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। বর্তমানে তিনি ব্র্যাকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসেবে তিন বছর ধরে কর্মরত আছেন। তিনি হিযবুত তাহরীরের আইটি শাখায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অনলাইন মিডিয়ায় কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে হিযবুত তাহরীরের বিভিন্ন প্রচার প্রচারণাসহ অন্যান্য সদস্যদের মুক্তির জন্যও সে চেষ্টা করে আসছিলেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভয়েস/আআ