রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

অবশেষে ইসরায়েল-ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ

ভয়েস নিউজ ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন চলমান ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ঘোষণা দিল ইসরায়েল। খবর বিবিসি।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হামাস এবং ইসলামী জিহাদও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।

রাতে যুদ্ধবিরতির বিষয়ে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৈঠক শেষে মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।

এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির সম্মতিতে নিজেদের ‘বিজয়’ বলেই মনে করছে হামাস। যুদ্ধ বিরতির সমঝোতার পর গাড়ির হর্ণ বাজিয়ে, আকাশের দিকে ফাঁকা গুলি ছুঁড়ে, ‘আল্লাহু আকবার’ বলে বিজয়ের উল্লাস করেন হামাসের সমর্থকরা।

হামাস নেতারা জানান, যুদ্ধবিরতি চুক্তির খুটিনাটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত, সতর্ক থাকবেন তারা।

সপ্তাহজুড়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর যুদ্ধবিরতির প্রচেষ্টা পর অবশেষে আশার মুখ দেখল শান্তি প্রক্রিয়া।

গত ১০ মে থেকে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় ৫২ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে হামাসের রকেট হামলায়ও নিহত হয়েছেন অন্তত ১২ জন ইসরায়েলি। সূত্র:দৈনিক জাগরণ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION