শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি লম্বাঘোনা এলাকার ফরিদ আহম্মদের ছেলে গিয়াস উদ্দীন রুমু (৩১)।
শুক্রবার ভোরে উখিয়ার থিমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সন্জুর মোরশেদ সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভয়েস/জেইউ।