শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় ইয়াবাসহ শাহেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার মগনামার লঞ্চঘাট এলাকা থেকে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কানন সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার শহিদুল ইসলাম একই ইউপির নুন্যার পাড়ার শফিউল আলমের ছেলে ও এখলাছুর রহমানের ভাই।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, মগনামার লঞ্চঘাট এলাকায় একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মদ ও গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গ্রেফতার শহিদুল ইসলাম লঞ্চঘাট এলাকায় ইয়াবা বিক্রি করতেছে। এসময় অভিযান চালিয়ে তাকে পাঁকড়াও করে দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে।

স্থানীয়রা জানিয়েছেন,শহিদুল ইসলাম ও তার ভাই এখলাছুর রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মগনামার লঞ্চঘাটে ইয়াবা বিক্রি করে আসছিল। এমনকি লঞ্চঘাট স্টেশনের পাশে একটি ঘরে প্রতিদিন মাদক সেবনের আসর বসে। তাদের অত্যাচারে এলাকাবাসী ও ব্যবসায়ীরা অসহায় জীবনযাপন করে। কিছু বললেই তাদেরকে অস্ত্রের ভয় দেখায়। পুরো মাদক সিন্ডিকেটকে আইনের আওতায় আনার দাবীও জানান তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION