শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত স্থগিতকৃত অ্যাসাইনমেন্ট পুনরায় চালুর নির্দেশ

ফাইল ছবি করোনার প্রকোপে আগামী সেপ্টেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিশ্চিত নয়। পুরোনো ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত স্থগিতকৃত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পুনরায় চালু করতে নির্দেশনা দিয়েছে সরকার।

অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত নির্দেশনায় রোববার (২৩ মে) চতুর্থ সপ্তাহের নির্ধারিত কাজ পাঠিয়ে অ্যাসাইনমেন্ট শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রাখতে ২০২০ শিক্ষাবর্ষের ন্যায় ২০২১ শিক্ষাবর্ষের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। ইতােপূর্বে স্থগিতকৃত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পুনরায় চালু করা হলাে এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্ধারণকৃত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পাঠানো হলো।

এমতাবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সব শিক্ষার্থীদের অবহিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরােধ করা হলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION