শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রামু থেকে দেড় লাখ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এক অভিযানে রামুর মরিচ্যা বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে এবং উদ্ধারকৃত ইয়াবা পাচারকাজে জড়িত দুজনকে আটক করে ।
পরে এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, মাদকের ব্যপারে আগের মতোই জিরো টলারেন্স নীতি রয়েছে পুলিশের। চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আরো জোরদার হবে বলে জানান তিনি।
সট-পুলিশ সুপার
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীসহ স্থাণয়ি গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ