রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

দেশে করোনায় ২৪ ঘন্টায় ২৫ জনের মৃত্যু

ব্রাজিলে এক করোনা রোগীর দেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। ছবি রয়টার্স

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ। সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৃত ২৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী চারজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন, বেসরকারি হাসপাতালে তিনজন এবং বাসায় দুইজন মারা যান।

মৃত ২৫ জনের মধ্যে বিশোর্ধ একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ ১৩ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম ছয়জন, রাজশাহী তিনজন, খুলনা সাতজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশ।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৬৮৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৩৮ হাজার ২৯৫টি। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION